লা লিগায় আগস্টের সেরা বার্সার রাফিনহা

স্প্যানিশ লা লিগায় অগাস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাফিনহা। গত মাসে দারুণ পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেলে বার্সেলোনার এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

রাফিনহা ছাড়াও মাস সেরার আরও দুটি স্বীকৃতি গেছে বার্সায়। যেখানে স্পেনের শীর্ষ প্রতিযোগিতায় গত মাসের সেরা কোচ হয়েছেন হান্সি ফ্লিক।

কাতালান ক্লাবটি লিগে এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটি জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।

২৭ বছর বয়সী রাফিনহা গত মাসে চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেন। তার সেরা পারফরম্যান্স ছিল মাসের শেষ ম্যাচে রিয়াল ভায়াদলিদকে ৭-০ গোলে হারানোর ম্যাচে। হ্যাটট্রিক করার পাশাপাশি সেদিন একটি গোলে অ্যাসিস্টও করেন তিনি।

এদিকে লা লিগায় অগাস্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই উইঙ্গার লিগে চার ম্যাচ খেলে এক গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন চারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *