প্রোটিয়া সিরিজের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে সফর নিয়ে কিছুটা শঙ্কা জেগেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করছে নির্ধারিত সূচিতে সিরিজটি অনুষ্ঠিত হবে।

এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, সিরিজের টেস্ট ম্যাচ দুটি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে হবে। দ্রুতই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণ করা হবে।

বিসিবি আগামী ২১ অক্টোবর ঢাকায় এবং ২৯ অক্টোবর চট্টগ্রামে টেস্ট সিরিজের ম্যাচ দুটি আয়োজনের ব্যাপারে আশাবাদী। যেখানে এরই মধ্যে সিরিজের একটি খসড়া সূচি বানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যে অনুযায়ী, ১৬ অক্টোবর বাংলাদেশে আসার কথা প্রোটিয়াদের।

এই দুটি টেস্ট ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে নারীদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে গেছে। বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় আসরটি বাংলাদেশে আয়োজন সম্ভব হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ভ্রমণের বিষয়ে কোন কড়াকড়ি জারি করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *