জেলের জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। স্থানীয় জেলে মামুন জমাদ্দারের জেলের জালে এ মাছটি ধরা পড়ে।

রবিবার সকালে মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। পরে মাছটিকে নিলামের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।

জেলে মামুন জমাদ্দার জানান, তিনি ছোট জাল ও ছোট নৌকা দিয়ে সমুদ্রে মাছ শিকার করেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর তিনি সমুদ্রে মাছ শিকার করতে যান। কুয়াকাটা সংলগ্ন সাগরে শনিবার রাত জালে ফললে অন্যান্য মাছের সঙ্গে কোরাল মাছটি ধরা পড়ে।

এত বড় মাছ জালে ধরা পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

কুয়াকাটা মাছ বাজারের পাইকারি মাছ ব্যবসায়ী মোস্তাফিজ জানান, ঢাকার মোকামে এসব বড় সাইজের কোরাল মাছের বেশ চাহিদা রয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় শুধু কোরালই নয়, আরো বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে। আশা করছি সমুদ্রগামী জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশও ধরা পড়বে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *