কাস্টমস সার্ভারে জটিলতা, হিলি স্থলবন্দরে আসেনি ভারতীয় ট্রাক

ঈদের টানা ১০দিনের ছুটি শেষে সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। তবে, ভারতীয় কাস্টমস সার্ভার জটিলতায় দেশটির পণ্যবাহী কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। এতে বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী কোনো ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি বলে নিশ্চিত করেন দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে রবিবার থেকে স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানি করার কথা। তবে ভারতের কাস্টমসের সার্ভার জটিলতায় সন্ধ্যা পর্যন্ত আমদানি হয়নি। এতে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৫ জুন থেকে ১৪জুন পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *