জমি উদ্ধারের দাবিতে হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

 

বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের জমি রক্ষার্থে কলেজের প্রধান গেটের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রবিবার দুপুর ১২ টায় এ মানববন্ধন করা হয়।

শিক্ষার্থী আসাদুজ্জামান লাবিব মানববন্ধনে সভাপতিত্ব করেন।

এ সময় শিক্ষার্থীরা স্বৈরাচার আওয়ামী লীগের অবৈধভাবে দখলকৃত নগরীর চৌমাথা লেকের পাড়সহ হাতেম আলী কলেজের অন্যান্য জমি উদ্ধারের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীরা কলেজের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে মিছিল সহকারে কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *