গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র-শিক্ষা অনুদান বিতরণ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫০০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। টুঙ্গীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন। পরে টুঙ্গিপাড়া উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার ৫’শ শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এবছর অনেক শীত পড়ায় সবার কষ্ট হচ্ছে। যে কারণে কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র দেয়া হলো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাবন্ধব সরকার। তাই আমরা সকল শিক্ষার্থীকে শিক্ষা সহযোগীতা করতে চাই।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *