২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৮

 

সারা দেশে ২৪ ঘণ্টায় ( রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩১ মারা গেলেন জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩, ঢাকা উত্তর সিটিতে ১০৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮, খুলনা বিভাগে ৬০ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ৯৪ হাজার ৬২ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *