নির্বাচন নিয়ে রোডম্যাপ হওয়া জরুরি: সরোয়ার

 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ তিনবার মানুষের ভোট হরণ করেছে। সব মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এই মুহূর্তে নির্বাচনকে গুরুত্ব দিতে হবে।

সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনীর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, উপদেষ্টাবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া জরুরি। আলোচনায় নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ ঠিক করা উচিত। একইসাথে নির্বাচনের একটা রোডম্যাপ হওয়া দরকার যে কোনটার পরে কোনটা করা হবে।

তিনি বলেন, আলোচনায় উঠে আসবে কোনটা এখন হবে আর কোনটা পার্লামেন্ট ছাড়া হবে না, প্রয়োজনে এগ্রিমেন্ট করা যেতে পারে।

সরোয়ার বলেন, ভারত আমাদের বন্ধু হলেও, তারা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের দেশ চালানোর চেষ্টা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমার মনে হয় না তার চিন্তাধারায় কোনো পরিবর্তন এসেছে। তাদের ইচ্ছা হলো একটি পুতুল সরকার বানিয়ে আমাদের দেশ পরিচালনা করার।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

 

           দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *