গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়িয়েছে সরকার। প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া শহীদ ও আহতদের তালিকাভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন, তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-info.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল