নানা আয়োজনে শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন

 

নানা আয়োজনে শেরপুরে উদযাপিত হলো মহান বিজয় দিবস। প্রভাতে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। 

সকালে জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর শিল্পকলা একাডেমিতে সেনা সদস্যদের কুচকাওয়াজ, আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় সেনাবাহিনীর ব্যান্ড দলের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. তাউসিফ বিন হাসান, জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা।

           দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *