মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সোমবার বেলা বারোটায় শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী।
শোভাযাত্রাটি নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ করা হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. সিরাজুল ইসলাম।
দৈনিক বিডি নিউজ / সাইফুল