হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাবিনার গ্রামে বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার আন্দারদিয়া গ্রামে। বাবার নাম জয়নাল উদ্দিন। হাতিরঝিল এলাকায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ রিয়াল জানান, খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় এক কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *