দুমকিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

পটুয়াখালী জেলার দুমকিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

 

বুধবার (১ জানুয়ারি) সকাল ৮টায় বিএনপির দুমকি উপজেলা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরীফ ও সরকারি জনতা কলেজ আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রামীন ব্যাংক সড়ক দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সহ সভাপতি জাহিদুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাহাদাত হোসেন, মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা মাসুদুল আলম মৃধা, জসীম উদ্দিন সম্ভু, হাবিবুর রহমান নান্নু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *