আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

 

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আরব আমিরাত বিএনপির নেতৃবৃন্দ। 

মঙ্গলবার আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব আমিরাত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় দীর্ঘদিন ধরে চলমান আমিরাতের ভিসা জটিলতা নিরসন এবং অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেট সেবা প্রবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শও দেন তারা।

আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব, জাহেদুল ইসলাম, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি আমানুল কিবরিয়া, আল আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, মনজুরুল আলম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, নূর মোহাম্মদ, আলিনুর, আবুল কালাম আজাদ, সংযুক্ত আরব আমিরাত যুব দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, জানে আলম, নিজাম উদ্দিন, মুনায়েম মুন্না, জিয়া উদ্দিন বাবলু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শাহাজান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *