বিপিএল: খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে রাজশাহী

 

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেটে পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে খুলনা টাইগার্স। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের ১৫তম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বেলা ২টায়। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে দুর্বার রাজশাহী। যেখানে একাদশে ফেরানো হয়েছে সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরি ও এসএম মেহেরবকে। চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও খুলনার সঙ্গে দুজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে তারা। পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে আছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল।

অপরদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে খুলনা। চুক্তি শেষ হওয়ায় বিপিএল ছেড়ে গেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ। জিয়াউর রহমানকে সরিয়ে টপ অর্ডারে জায়গা দেয়া হয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসকে।

দুর্বার রাজশাহী একাদাশ: আকবর আলী, জিসান আলম, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, রায়ান বার্ল, ইয়াসির আলী, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহরাব হোসেন ও মোহাম্মদ হারিস।

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, ওশানে থমাস, সালমান ইরশাদ ও উইলিয়াম বিসিসটো।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *