দ্বিতীয় যাত্রায় দেশে ফিরলো অনূর্ধ্ব-১৯ ফুটবল দল

অবশেষে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমানটি। দ্বিতীয় যাত্রায় মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকায় এসে পৌছায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটটি (6E 1105)।

এর আগে মঙ্গলবার বিকেলে বৈরি আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ না করতে পেরে বিমানটি ফিরে যায় কলকাতায়। তার কিছুক্ষণ পর আবারও রওনা দিয়ে অবশেষে ঢাকায় অবতরণ করে বিমানটি।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা ৫টায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ-ফয়সালদের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি ঢাকার বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। পরে আবার রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায়।

খেলোয়াড়দের নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর নিশ্চিত করেছে বাফুফে।

এর আগে রবিবার (১৮ মে) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের অরুণাচলে সাফ চ্যাম্পিয়নশিপে টাইব্রেকারে ভারতের বিপক্ষে হেরে রানার্স আপ হয়। সোমবার টুর্নামেন্টের ভেন্যু অরুণাচল থেকে বাংলাদেশ দল কলকাতা পৌঁছায়।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *