রশিদ খানকে নিয়ে আফগানিস্তানের অন্তর্বতীকালীন প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল বলেছেন, ‘‘রশিদ খান টেস্ট দলে ফিরেছেন, যা আমাদের লাল বলের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার বার্তা দেয়। দলের বাকিরা সম্প্রতি নানগারহার প্রদেশে ভাল প্রস্তুতি নিয়েছিল, যেখানে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিল।’’
আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন শেষে চলে যাবেন। ব্যক্তিগত কাজের জন্য টেস্ট সিরিজে তিনি থাকবেন না। তার জায়গায় হামিদ হাসান প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। সহকারী হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল। দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শাহীদি। সহকারী থাকবেন রহমত শাহ বুলাওয়েতে আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ৬ জানুয়ারি।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখিল, অফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ অটল, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়াউর রহান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জাদরান, ফরি আহমেদ মালিক।
দৈনিক বিডি নিউজ / সাইফুল