এই তালিকায় রয়েছেন নামিবিয়ান অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসাও, যাকে এ ম্যাচে বিশ্রামে রেখেই একাদশে জায়গা পেয়েছিলেন রিশাদ। তবে নিজে না খেললেও রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ ভিসা।
ম্যাচ শেষে ভিসা বলেন, ‘রশিদের জায়গা পূরণ করা সহজ নয়। গত মৌসুমে সে আমাদের সঙ্গে ছিল না, যার প্রভাব স্পষ্ট ছিল। কিন্তু রিশাদ যেভাবে বল করেছে, তাতে বোঝা যায় আমরা ঠিক লোককেই জায়গা দিয়েছি। রিশাদের মতো একজনেরই আমাদের দরকার ছিল।’

ভিসা আরও বলেন, ‘রিশাদ আজ দারুণ বল করেছে। শাহীনের জন্য এটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে, কারণ রিশাদের মতো একজন বোলার দলে ভারসাম্য এনে দেয়। তাকে দলে পেয়ে আমরা আনন্দিত, সে সত্যিই একটি বড় সম্পদ।’
উল্লেখ্য, আফগান লেগ স্পিনার রশিদ খান লাহোর কালান্দার্সের হয়ে কয়েক মৌসুম খেললেও আইপিএল ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সাম্প্রতিক মৌসুমগুলোতে খেলতে পারেননি। সেই শূন্যতা পূরণে এবার লাহোর সুযোগ দেয় রিশাদকে, যিনি প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।
দৈনিক বিডি নিউজ / সাইফুল