বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘোষিত ১৮ সদস্যের এই দলে একসঙ্গে ছয়জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিষেকের অপেক্ষায় থাকা এই ছয় ক্রিকেটার হলেন- লাহিরু উদারা, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে ও ঈশিতা ভিজেসুন্দরা। তাদের সবাইকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। তরুণদের নিয়ে নতুন চক্র শুরু করতে চাচ্ছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

তবে সিরিজ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচিত নাম অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শেষেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৮ বছর বয়সী ম্যাথিউস এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, গলে বাংলাদেশ ম্যাচই হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষটি। কাকতালীয়ভাবে, ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে গলেই টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল তার।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী ১৭ জুন, গলে প্রথম ম্যাচ দিয়ে। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোতে। এই সিরিজ দিয়েই শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ নতুন চক্র।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েকে, প্রবাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েকে, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিতা, ঈশিতা ভিজেসুন্দরা।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *