চোটে মাঠের বাইরে ম্যানসিটির রক্ষণভাগের প্রধান তারকা

 

দুঃস্বপ্নের মতো একটি সিজন কাটাচ্ছে ম্যানচেস্টার সিটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচে মাত্র একটি জয়, হেরেছে আটটিতে। এদিকে চোটের তালিকাও দীর্ঘ হচ্ছে। চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেলেন ডিফেন্ডার রুবেন দিয়াস।

শনিবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গার্দিওলা জানান, লম্বা সময় দিয়াসকে দলে পাওয়া যাবে না। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি।

গত নভেম্বরে কাফ সমস্যায় পাঁচ ম্যাচের কোনোটিই খেলা হয়নি ম্যানসিটির রক্ষণভাগের প্রাণ দিয়াসের। ডিসেম্বরের শুরুতে দলে ফিরলেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান। পেশির সমস্যায় পড়েছেন পর্তুগিজ ডিফেন্ডার।

এছাড়া, গোলরক্ষক এদারসনের ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গার্দিওলা বলন, এদারসনের ব্যাপারে আমি জানি না যে, তাকে কাল পাওয়া যাবে কিনা।

গার্দিওলা জানান, ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের ম্যাচের শেষ দিকে অস্বস্তি বোধ করেন দিয়াস। তবুও মানসিক শক্তির জোরে পুরোটা সময় খেলে গিয়েছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

ম্যানসিটির ফুটবলারদের মধ্যে চোটে মাঠের বাইরে রয়েছেন অস্কার বব, নাথান আকে, ম্যানুয়েল আকাঞ্জি ও রদ্রি। জেরেমি ডকু, জ্যাক গ্রিলিশ, ফিল ফডেন ও জন স্টোন্সও এই মৌসুমে অধিকাংশ সময় মাঠের বাইরে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *