এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন

বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠনের কথা জানান যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে লিয়াজোঁ কমিটির প্রধান করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন, নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, মুহাম্মদ হাসান আলী, অনিক রায়, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *