রবিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন অলি আহমদ। তিনি সাড়ে ৮টায় ফিরোজা থেকে বের হন। তাদের মধ্যে ৪৫ মিনিট সময় আলোচনা হয়েছে।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন অলি আহমদ। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ বীর বিক্রম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।
প্রসঙ্গত, ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।
দৈনিক বিডি নিউজ / তাহেরা