হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম বন্ধ

 

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *