দুই ঘণ্টারও বেশি সময় সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এইমাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ্, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’
তিনি বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় এত ভিড় ছিল, যা না দেখলে বুঝানো সম্ভব না। ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন, তখন এই ভিড়ে চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন।’
সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার নেতা-কর্মীদের ভিড়ে শ্রদ্ধা নিবেদনের পর এক পর্যায়ে বিএনপি মহাসচিব অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা দলের স্থায়ী কমিটির অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন দ্রুত তাকে সিএমএইচএ নিয়ে আসেন।
সিএমএইচ-এর চিকিৎসকরা বিএনপি মহাসচিবকে ভর্তি করে দ্রুত চিকিৎসা সেবা শুরু করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান দ্রুত সিএমএইচ-এ আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
দৈনিক বিডি নিউজ / সাইফুল