সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬৭

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৪৪ জন।

শুক্রবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে একটি রিভলভার, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *