মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে করা মামলার অগ্রগতি জানাতে তাদের ট্রাইব্যুনালে উঠানো হবে।
গত ১৮ নভেম্বর ১৬ আসামির মধ্যে নয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওইদিন রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে ১৩ জনকে কারাগারে পাঠান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে দুই মাসের সময় চাইলে আদালত এক মাস সময় দেন। সে অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আজ।
দৈনিক বিডি নিউজ / সাইফুল