সচিবালয়ে বিক্ষোভ চলবে, প্রজ্ঞাপন ছাড়া মাঠ ছাড়বেন না কর্মচারীরা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ স্থগিত করতে চায় সরকার কিন্তু স্থগিত আদেশের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

মঙ্গলবার সচিবালয়ে দুপুর ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন।

ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আরেকাংশের সভাপতি মুহা. নূরুল ইসলাম বলেন, কালো আইনটা হয়েছে সেটার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করছে। প্রজ্ঞাপন ছাড়া মাঠ ছাড়বেন কর্মকর্তা-কর্মচারীরা।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতারা বলেছেন, কর্মচারীর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত সংগঠনটির নেতারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপদেষ্টা ও সিনিয়র সচিব এবং সচিবদের সঙ্গে সংকট নিরসনে আলোচনা চালিয়ে যাবেন। মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন সংগঠনটির নেতারা।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *