সচিবালয়ের আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নির্বাপণ

 

সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণের পর এবার সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস।

 

আগুন লাগার ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাতে আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যরাও পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যোগ দেন।

অগ্নিনির্বাপণের কাজে পানির লাইন দিতে গিয়ে সচিবালয়ের সামনের রাস্তায় ট্রাক চাপায় আহন হন মো. সোহানুর জামান নয়ন নামের একজন ফায়ার ফাইটার। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *