রিমান্ড শেষে কারাগারে সোলায়মান সেলিম

রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী প্রাণ নাথ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ১৮ ডিসেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।
বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলায় এজাহারনামীয় ৬৭ নং আসামি সোলায়মান।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *