রিমান্ডে ফারুক খানসহ ছাত্র হত্যা মামলার ৪ আসামি

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। প্রথমে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। এ সময় আদালত তাদের গ্রেফতার দেখানোর জন্য পুলিশের করা আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।  রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *