বিশ্ব মানবাধিকার দিবসে গোপালগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গোপালগঞ্জে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচি পালন করে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ গেটের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন চলাকালে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছাত্রদলের নেতাকর্মীদের গুম-খুন করে মানবাধিকার লঙ্ঘন করেছে। গুম-খুনের ঘটনার জন্য শেখ হাসিনার বিচার হওয়া দরকার। তা না হলে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *