‘বাংলাদেশের দুর্নীতি জিরো টলারেন্স করা হবে’

 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, যে অভীষ্ট লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমরা সেই স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাইনি। ভবিষ্যতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ ভোটদানের সুযোগ পাবে। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তারাই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন। তাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে, থাকবে, এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশের দুর্নীতি জিরো টলারেন্স করা হবে।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে দালালবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, এই অঞ্চলে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দুর্নীতি আর অযোগ্য-অথর্ব লোকজনদের নিয়োগ দিয়ে শিক্ষার মান আরও পেছনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই পরিবেশ আর চাই না। মেধাভিত্তিক রাজনীতি ও মেধার চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরী, জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, দুদকের সাবেক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী প্রমুখ।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *