বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু ১৯ ডিসেম্বর

 

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা দেবে থাইল্যান্ড। আর সাধারণ নাগরিকদের আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবার ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *