ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

 

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়গুলো প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ।

রবিবার সদর উপজেলার মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বানৌজা ঈসা খান ঘাঁটির অধিনায়ক কমডোর মোস্তফা জিল্লুর রহিম খান উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি স্কুল, একটি কলেজ, ১১টি মাদ্রাসা, সাতটি মসজিদ, চারটি এতিমখানা ও ১২টি মন্দিরের প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে পানির মটর, আইপিএস, কম্পিউটার, গ্যাসের চুলা, ক্যামেরাসহ সিসি টিভি, প্যানেল সেট, সোলার প্যানেল, বৈদ্যুতিক ফ্যান, ওয়াটার ফিলটার, ব্রেঞ্চ (ছোট ও বড়), বুক সেলফ, টেবিল, চেয়ার, মাইক ও সাউন্ড সিস্টেম, নামাজের ম্যাট ও কার্পেট, কোরআন শরিফ, মসজিদ ও মাদ্রাসার কিতাব, ডিজিটাল ঘড়ি, ঢাক-ঢোল, হারমোনিয়াম, মাদল ছাড়াও মন্দিরের বিভিন্ন ব্যবহার সামগ্রী।

এ সময় নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *