‘নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪-৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব।’

বুধবার রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে ফ্যাসিবাদের অনেক দোসর পালিয়ে গেছে। দোসরদের পালাতে যারা সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক।’

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *