দুই মামলায় হাইকোর্টে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন

 

দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। মঙ্গলবার এ আদেশ দেন হাইকোর্ট।

এর আগে, ২২ অক্টোবর দুপুরে হবিগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা মামলায় মাহবুব আলীকে জামিন দেন জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম।

রাজধানীর নিউমার্কেট এলাকায় হত্যা ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য।

গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। পরে ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, পৌরসভা ও ডাকবাংলোয় হামলার অভিযোগের এক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফাহিমা আক্তার খান জানান, মাধবপুরের মামলায় মাহবুব আলীকে হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রশীদ মাহবুব আলীকে শ্যোন অ্যারেস্টের আদেশ দেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ।

পরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন মাহবুব আলীর ছোট ভাই আইনজীবী ফজলে আলী। শুনানি শেষে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন মঞ্জুর করেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *