জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া সাতটায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *