ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

ছুটির দিন শুক্রবারও বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইন বাতিলের দাবি এ বিক্ষোভ করেন তারা।

আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশ থেকে তারা ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি করছেন।

সরকারি কর্মচারীরা বলছেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি, নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি করছেন।

একই সঙ্গে নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান আন্দোলনকারীরা। আগামী রবিবার থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

গত ২৫ মে সরকার ‌‌‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে।

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *