কুয়েটে প্রথমবার ‘এনার্জি ফেস্ট ১.০’ অনুষ্ঠিত

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “এনার্জি ফেস্ট ১.০”। শুক্রবার (১৩ ডিসেম্বর) কুয়েটের  স্টুডেন্ট ওয়েলফেয়র সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্ট অনুষ্ঠিত হয়।

এই ফেস্টের জাতীয় পর্যায়ের ইভেন্টের মূল আকর্ষণ ছিলো  কেস প্রতিযোগিতা (বাস্তবসম্মত সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার প্রতিযোগিতা, ক্যাড প্রতিযোগিতা (অংশগ্রহণকারীদের জন্য ডিজাইন দক্ষতা প্রদর্শনের একটি মঞ্চ) এবং পোস্টার উপস্থাপন (এনার্জি সম্পর্কিত নতুন ধারণা ও গবেষণা তুলে ধরার প্রতিযোগত) যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করেন।

সারা দিনব্যাপী এই ৩টি প্রতিযোগিতা চলে এবং সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবটি এক অনন্য পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মাদ মাসুদ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান,  আরএএসএস অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *