১.১৬ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন বিশ্বব্যাংকের
এনবিআর সূত্র জানায়, অর্ন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়ে গেছে। এর মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থপাচারের মামলা করা হয়েছে। জনবল সংকটের জেরে সিআইসির পক্ষে সব কর ফাঁকির মামলা হাতে নেওয়া সম্ভব ছিল না।
তাই সংশ্লিষ্ট কর অঞ্চলে কর ফাঁকিবাজদের তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা নিষ্পত্তি, কর আদায় ও জরিমানা ধার্য করার নির্দেশনা দিয়েছিল সিআইসি।
গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের
জানুয়ারির ৮ ও ৯ তারিখে কর অঞ্চল রংপুরের পর্যবেক্ষণে যাবে দলটি। একই মাসের ১৯ ও ২০ তারিখে খুলনা, ২১ ও ২২ তারিখে বরিশাল, ২৯ ও ৩০ তারিখে কর অঞ্চল-২১, ফেব্রুযারির ৫ ও ৬ তারিখে কর অঞ্চল-২৩ এবং সবশেষ ১২ ও ১৩ ফেব্রুয়ারি কর অঞ্চল- ২৫-এ পর্যবেক্ষণে যাবে এই দল। একই সময়ে অন্য দলগুলোও তাদের সূচি অনুযায়ী কর অঞ্চলগুলো পর্যবেক্ষণে যাবে।
মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বুয়েট ছাত্রের
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, গত সাড়ে ১৫ বছরে বিচার বিভাগ থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যত নিয়ন্ত্রণে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সব প্রতিষ্ঠানই সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।
রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজের সুযোগ পেয়ে সাবেক সরকারের মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, ব্যবসায়ীসহ যাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো কর অঞ্চল যদি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারে তাদের কাছ থেকে সে বিষয়ে জবাবদিহি করা হবে।’
এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছে সিআইসি। আয়কর গোয়েন্দা কাজ করছে শতাধিক ব্যক্তির কর ফাঁকির তদন্তে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ও মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরও কাজ করছে সমানতালে। কাস্টমস গোয়েন্দা এ সময় শুল্ক ফাঁকির মামলা করেছে ৫৭টি।
দৈনিক বিডি নিউজ / সাইফুল