স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ‘প্রসিকিউটোরিয়াল’ উপদেষ্টার দায়িত্ব পেলেন সমাজী

আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার) হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।এক বছরের জন্য তাকে এ পদে বেছে নিয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে সরকার পরিবর্তনের পর গত ২৭ অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যেষ্ঠ আইনজীবী সমাজীকে। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।

এর সাড়ে তিন মাস পর আবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের ‘বিশেষ উপদেষ্টার’ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।

এতে বলা হয়েছে, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেওয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

এর আগে পিপির দায়িত্ব পাওয়ার দুই দিনের মাথায় ২৯ আগস্ট ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দেন তিনি।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *