লেবাননে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যে বার্তা দি‌ল দূতাবাস

চলমান ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সতর্কতামূলক বিজ্ঞপ্তি এবং হটলাইন চালু করেছে।

সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘মধ্যপ্রাচ্যে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

বিশেষ প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক-৭১২১৭১৩৯, হটলাইন:-৭০৬৩৫২৭৮ অথবা হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’

দৈনিক বিডি নিউজ / তাহেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *