রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য বহন ও সেবনের অপরাধে ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার হয়েছে। এ সময় সময় তাদের কাছ থেকে ৪৭০ গ্রাম গাঁজা, ১২০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৫০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক বিডি নিউজ / সাইফুল