রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৮১৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত এক দিনে ১৮১৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার  মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে। গতকাল রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও এতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *