বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল ও বিজয় মেলা প্রাঙ্গণ থেকে বিনামূল্য এই স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলায় এই স্বাস্থ্য সেবা অব্যাহত থাকবে।
স্বাস্থ্য সেবা নিতে আসা হাসান সাঈদ বলেন, আফরোজা বেগম জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় কিছু পরীক্ষা করে নিলাম। ব্যস্ততার জন্য পরীক্ষা করা হয় না। এই ব্যবস্থা সকল শ্রেণী পেশার মানুষের জন্য খুবই ভালো হয়েছে।
নাজমা বেগম (৫৫) বলেন, অনেকদিন ধরে ডায়াবেটিক হাসপাতালে যাওয়ার চিন্তা করছি। কিন্তু যাওয়া হয়নি। আজ ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম ডায়াবেটিক নাই। প্রেসারও নাই। চিন্তামুক্ত হলাম। কাল মাকে এনে পরীক্ষা করিয়ে নিবো।
একাউন্ট এন্ড এ্যাডমিন কাজী তাওহীদ বলেন, আজ সকাল আটটা থেকে বিজয় মেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। রোগীদের ডায়াবেটিক, প্রেসার, ওজন মাপাসহ বিবিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। মেলা যতদিন থাকবে ততোদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে। এ সময় সিরাজুল ইসলাম, নিশিতা রহমান প্রিতি, কামরুজ্জামান মনির স্বাস্থ্য সেবায় অংশ নেন।
মানিকগঞ্জ আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মন্ডল বলেন, চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষায় চুয়ান্ন ভাগ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকল ধরনের ওষুধে ১৬ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল