বনশ্রীতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

 

রাজধানীর বনশ্রীতে ছয়তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি জানান, রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস রওনা হয়। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত ৯টা ৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *