ধানমন্ডিতে হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন

এ এফ হাসান আরিফের প্রথম জানাজা নামাজ ধানমন্ডিতে সম্পন্ন। 

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম জানাজা নামাজ ধানমন্ডিতে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান মসজিদে জানাজা নামাজ সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও অংশ নেন উপদেষ্টা আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আদিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামীকাল সকাল ১১ টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। এরপর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

এর আগে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে। তার মেয়ে কানাডাতে থাকেন, স্ত্রীসহ অন্যরা দেশেই রয়েছেন। কানাডা প্রবাসী মেয়ের জন্য অপেক্ষা করা হবে। আগামী ২২ ডিসেম্বর তার মেয়ে ঢাকায় আসার কথা রয়েছে। সে দেশে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে উনাকে কখন দাফন করা হবে।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *