তিনি আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের চাহিদার সাথে সংস্কার তার রূপ বদলায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে হয়। পুরানো ধ্যান ধারণাকে আকড়ে রাখার দল বিএনপি না। বাংলাদেশের সকল সংস্কারের সাথে বিএনপির জড়িত। সংস্কার বিএনপির রক্তের সাথে মিশে আছে। বিএনপি জানে নতুন প্রজন্ম কি চায়। সে অনুযায়ী বিএনপি রাজনীতি করছে।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ।
দৈনিক বিডি নিউজ / সাইফুল