বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা আজ (শুক্রবার) রাতে অনুষ্ঠিত হবে।
শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।
হাসান আরিফের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল