যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ৭১ বছর বয়সী চেন জুনকে গতকাল বৃহস্পতিবার আটক করা হয়। খবর এপির।

জানা গেছে, দুই বছর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি সিটি কাউন্সিলে নির্বাচিত একজন রাজনীতিকের প্রচারাভিযান ম্যানেজার হিসেবে কাজ করেছেন ওই চীনা নাগরিক।  গ্রেফতারকৃত ব্যক্তিকে বেইজিংয়ের অবৈধ এজেন্ট বলে অভিহিত করা হয়েছে।

সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে মঙ্গলবার দায়েরকৃত অভিযোগপত্র অনুযায়ী, চীনের হয়ে গোপনে কাজ করার ষড়যন্ত্র করেছেন সান। এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন চেন জুন। চীনের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার দায়ে গত মাসে চেনকে এক বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৬৪ বছর বয়সী ইয়াওনিং ‘মাইক’ সান, দুই বছর আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একটি নগর পরিষদে নির্বাচিত হন।

চেন স্বীকার করেছেন যে, তিনি চীনের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের ঘুষ দিয়ে ফালুন গং নামক চীনবিরোধী আধ্যাত্মিক গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছিলেন। একইসঙ্গে তিনি স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তারে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

সানের পক্ষে কথা বলার জন্য কোনও আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল কিনা, তা এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনার পরিপ্রেক্ষিত চীন এখনো কোনো মন্তব্য করেনি।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *